এসেছে আখেরী জমানা
✍ শামসুল ইসলাম ভান্ডারী
এসেছে আখেরী জমানা
এ যুগেতে কেউ কারো নয় দয়াল নবীর ঘোষনা
কথা কয় ফেরেস্তা যেমন দাগা দেয় শয়তানের মতন
বর্তমানে দয়া মায়ার নব্বই ভাগই বাহানা
স্বার্থ হাসিল করতে পারলে বন্ধু কই আর ডাকেনা !! ঐ
কিছু লোক ফকির সাজি চাঁদার টাকায় নিজের পুঁজি
নিজের ভাগে ১৪ আনা দরবারে দেয় ২ আনা
এই ভন্ড ফকিরের হাতে এক পয়সা কেউ দিওনা !! ঐ
অনেকে নিজ আমল ছেড়ে পরের জন্য ওয়াজ করে
এই ওয়াজ লতা চোরেও ভাল পথে ফিরেনা
আল্লাহ ওয়ালার এক নজরে কু পথে মন থাকেনা !! ঐ
যে জানে রঙ্গিলা যুক্তি সেও এখন বড় মুফতি
তার ফতোয়ার কিছু লোকে মিলাত ওরশ করেনা
তারে বলে আধা মোল্লা কোরান হাদিস বুঝেনা !! ঐ
বাঁচতে চাইলে এ যুগেতে দিন কাটাইও নিজ বুদ্ধিতে
শামশু কয় আমলে নিও পূর্ব কালিন জামানা
পীর ধরিও নবীর আওলাদ রবেনা আর ভাবনা !! ঐ