দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
আহলান সাহলান মারহাবা মারহাবা
আজ গগন খুশি আজ ভুবন খুশি
খুশিতে কায়িনাত আজ মেতে উঠেছে
দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে॥
অন্ধকার আচ্ছন্ন ভুবন পেয়ে খুশি আলোর দিশারি
দিক হারাদের পথ দেখাতে এল মুক্তির কান্ডারী
খুশি হল জামানা খুশি মা আমিনা
খুশিতে মাখলুকাত আজ সুর তুলেছে (ঐ)
ধরায় প্রথম এসে বলেন উম্মতি উম্মতি
সে নবীজির প্রেমিক হলে মোর জীবন
খুশি ফেরেশতা কুল খুশি বাগানের ফুল
আমি ইকবালের মত আজ মেতে উঠেছে (ঐ)