আজ ধন্য আমি ধন্য উম্মত হয়েছি
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
আজ ধন্য আমি ধন্য উম্মত হয়েছি
আমি চাই না কিছু আর হে রাসূল তোমায় পেয়েছি
অন্যায় জুলুমে ভরা ছিল ভুবন
সবই দূর হলো লেগে নূরানি কদম
সেই কদমে জীবন দিতে সদা রাজি ঐ
পাপী উম্মতের তুমি পারী কান্ডার
মোদের জন্য তুমি রহমতের ও ভান্ডার
আমার জীবনের চেয়েও বেশী ভালোবেসেছি ঐ
আমি ইকবালেরো চাওয়া শুধু একটা
কঠিন মুছিবতে আমায় রেখো তোমারি ছায়ায়
এই হৃদয়ে শুধু তোমায় রেখেছি ঐ