জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দরূদ-এ-জুমুআহ

Abswer.com Abswer.com
2 April, 2025
৩ মিনিট পড়ার সময়
১১ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀
ফযিলত: ফযিলত: আল্লামা সাখাবী (রহঃ) ‘আল-কাওলুল বাদী’ গ্রন্থে এই হাদিসটি একাধিক বর্ণনা থেকে উল্লেখ করেছেন। ‘ইতহাফ’ প্রণেতাও ‘শরহে এহিয়া’ গ্রন্থে এই হাদিসটি বিভিন্ন সূত্রে উল্লেখ করেছেন। মোল্লা আলী কারী (রহঃ) ‘শরহুশ শিফা’ গ্রন্থে ‘জামেউস সাগীর’ এর বরাত দিয়ে তিবরানী ও দারাকুতনীর বর্ণনায় এই হাদিসটি উল্লেখ করেছেন। আল্লামা সাখাবী (রহঃ) লিখেন যে, এই হাদিসটি হযরত আনাস (রাঃ) এর বর্ণনা থেকেও উল্লেখিত হয়ে থাকে এবং হযরত আবু হুরায়রা (রাঃ) এর একটি হাদিসে এটি বর্ণিত হয়েছে যে, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে ওঠার আগে আশি (৮০) বার এই (উপরে উল্লেখিত) দরূদ শরীফ পাঠ করবে, তার আশি বছরের গুনাহ মাফ হয়ে যাবে এবং তার জন্য আশি বছরের ইবাদতের সওয়াব লেখা হবে। (ফাযায়েলে দরূদ শরীফ, শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাকারিয়া, পৃষ্ঠা ৪৮)

اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدِ ۣ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّمْ تَسْلِيمًا

আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহী ওয়া সাল্লিম তাসলীমা।

হে আল্লাহ! আমাদের সাইয়্যিদ উম্মী নবী মুহাম্মদ (ﷺ) এবং তাঁর বংশধরদের উপর রহমত ও অগাধ শান্তি বর্ষণ করুন।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *