জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

রক্ত লালে লাল হইল – তোফাজ্জল হোসাইন ভৈরবী

Abswer.com Abswer.com
3 April, 2025
২ মিনিট পড়ার সময়
৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

রক্ত লালে লাল হইল

✍ তোফাজ্জল হোসাইন ভৈরবী


রক্ত লালে লাল হইল কারবালার ময়দান,
শহীদ হল ইমাম হুসাইন, নবীর জানের জান।

ইয়াজিদ সেনা শিমর এসে হুসাইনের বুকে বসে,
ছুরি দিয়ে কাটে গলা, বাঁচে নাই আর প্রাণ ॥

দুধের শিশু আলী আসগরে পানি চাইল মায়ের দ্বারে,
পানি পানি বলে সে যে দিয়ে গেল প্রাণ ॥

শত তীরের আঘাত খাইয়া কাঁদে হুসাইন মা বলিয়া,
নানা তুমি আছো কোথায়, বাঁচে না আর প্রাণ ॥

মা ফাতেমার নয়নমণি, কারবালাতে শহীদ যিনি,
শির কাটিয়া নে’ গো আমার, ওহে নানাজান।

হুসাইনের পাগল যারা, এই মাহফিলে আসে তারা,
মাফ করিয়ে দাও গো খোদা, তুমি মেহেরবান।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *