জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

দরূদ-এ-তুঞ্জিনা

Abswer.com Abswer.com
16 February, 2025
৭ মিনিট পড়ার সময়
১২ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀
ফযিলত: ফযিলত: এই দরূদ নবী কারীম (ﷺ) স্বপ্নে হযরত শাইখ সালেহ মূসা (রহঃ)-কে এমন এক সময়ে শিক্ষা দিয়েছিলেন, যখন তার জাহাজ তুফানে ঘেরা ছিল। শাইখ নিজেই বর্ণনা করেন যে, জাহাজটি ডুবে যাচ্ছিল। আমি সেই জাহাজে উপস্থিত ছিলাম। ঐ সময় আমার ওপর কিছুটা তন্দ্রাচ্ছন্ন ভাব নেমে এলো। সেই অবস্থায় নবী কারীম (ﷺ) আমাকে এই দরূদ শিখিয়ে নির্দেশ দিলেন যে, জাহাজের যাত্রীরা যেন এটি এক হাজার বার পাঠ করে। এখনো মাত্র তিনশ বার পড়া হয়েছিল, এরমধ্যেই জাহাজটি বিপদ থেকে মুক্তি পেয়ে গেল। ‘জযবুল কুলুব’ গ্রন্থে শাইখ আবদুল হক মুহাদ্দিস দেহলভী (রহঃ) বলেন, এই দরূদ পাঠ করলে দুনিয়া ও আখেরাতের সকল উদ্দেশ্য পূর্ণ হয় এবং সকল মুশকিল বা সমস্যা সহজ হয়ে যায়। (জযবুল কুলুব, ফার্সি, মুদ্রিত লক্ষ্ণৌ, পৃষ্ঠা ২৭۲)

اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلَى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلٰوةً تُنْجِينَا بِهَا مِنْ جَمِيعِ الْأَهْوَالِ وَ الْآفَاتِ

আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিঁউ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুন্জীনা বিহা মিন জামী’ইল আহওয়ালি ওয়াল আফাত,

হে আল্লাহ! আমাদের সাইয়্যিদ হযরত মুহাম্মদ (ﷺ) এবং তাঁর বংশধরদের উপর এমন রহমত নাযিল করুন, যাঁর বরকতে আপনি আমাদের সকল ভয়-ভীতি ও বিপদ-আপদ থেকে মুক্তি দেবেন।

وَتَقْضِيْ لَنَا بِهَا جَمِيعَ الْحَاجَاتِ وَتُطَهِّرُنَا بِهَا مِنْ جَمِيعِ السَّيِّئَاتِ

ওয়া তাক্বদী লানা বিহা জামী’আল হাজাত, ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামী’ইস সাইয়্যিআত,

যাঁর বদৌলতে আপনি আমাদের সকল প্রয়োজন পূর্ণ করে দেবেন এবং যাঁর বদৌলতে আপনি আমাদের সকল পাপ থেকে পবিত্র করবেন।

وَتَرْفَعُنَا بِهَا عِنْدَكَ أَعْلَى الدَّرَجَاتِ وَتُبَلِّغُنَا بِهَا أَقْصَى الْغَايَاتِ مِنْ جَمِيعِ الْخَيْرَاتِ فِي الْحَيَاةِ وَبَعْدَ الْمَمَاتِ

ওয়া তারফাউনা বিহা ইনদাকা আ’লাদ দারাজাত, ওয়া তুবাল্লিগুনা বিহা আক্বসাল গায়াত, মিন জামী’ইল খাইরাতি ফিল হায়াতি ওয়া বা’দাল মামাত।

যাঁর উসিলায় আপনি আপনার দরবারে আমাদের সুউচ্চ মর্যাদায় উন্নীত করবেন এবং যাঁর বরকতে আপনি আমাদের জীবন ও মৃত্যুর পর সকল কল্যাণের চূড়ান্ত সীমায় পৌঁছে দেবেন।

إِنَّكَ مُجِيبُ الدَّعَوَاتِ وَ رَافِعُ الدَّرَجَاتِ وَ يَا قَاضِيَ الْحَاجَاتِ وَ يَا كَافِيَ الْمُهِمَّاتِ وَ يَا دَافِعَ الْبَلِيَّاتِ وَ يَا حَلَّ الْمُشْكِلَاتِ

ইন্নাকা মুজীবুদ দা’ওয়াত, ওয়া রাফিউদ দারাজাত, ওয়া ইয়া ক্বাদিয়াল হাজাত, ওয়া ইয়া কাফিয়াল মুহিম্মাত, ওয়া ইয়া দাফিয়াল বালিয়্যাত, ওয়া ইয়া হাল্লাল মুশকিলাত।

নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী, মর্যাদা বৃদ্ধিকারী, হে হাজত পূর্ণকারী, হে সকল গুরুত্বপূর্ণ কাজে যথেষ্টকারী, হে সকল বালা-মুসিবত দূরকারী, হে সকল সমস্যা সমাধানকারী!

أَغِثْنِيْ أَغِثْنِيْ أَغِثْنِيْ يَا إِلٰهِيْ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ؕ اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدِ ۣ النَّبِيِّ الْأُمِّيِّ وَآلِهِ وَبَارِكْ وَسَلِّمْ

আগিসনী আগিসনী আগিসনী ইয়া ইলাহী ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহী ওয়া বারিক ওয়া সাল্লিম।

আমার সাহায্য করুন, আমার সাহায্য করুন, আমার সাহায্য করুন! হে আমার মাবুদ! নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে আল্লাহ! আমাদের সাইয়্যিদ উম্মী নবী হযরত মুহাম্মদ (ﷺ) এবং তাঁর বংশধরদের উপর রহমত, বরকত ও শান্তি বর্ষণ করুন।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *