জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

খাতুনে জান্নাত ফাতেমা জননী – কাজী নজরুল ইসলাম

Abswer.com Abswer.com
16 February, 2025
২ মিনিট পড়ার সময়
১৩ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

খাতুনে জান্নাত ফাতেমা জননী

✍ কাজী নজরুল ইসলাম


খাতুনে-জান্নাত ফাতেমা জননী
বিশ্ব-দুলালী নবী নন্দিনী॥

মদিনা বাসিনী পাপ-তাপ-নাশিনী
উম্মত-তারিণী আনন্দিনী॥

সাহারার বুকে মাগো তুমি মেঘ-মায়া,
তপ্ত মরুর প্রাণে স্নেহ-তরুছায়া;
মুক্তি লভিল মা গো তব শুভ পরশে
বিশ্বের যত নারী বন্দিনী॥

হাসান হোসেনে তব উম্মত তরে, মা গো!
কারবালা– প্রান্তরে দিলে বলিদান;
বদলাতে তার রোজ হাশরের দিনে
চাহিবে মা মোর মত পাপীদের ত্রাণ।

এলে পাষাণের বুক চিরে নির্ঝর-সম,
করুণার ক্ষীর-ধারা আবে-জমজম;
ফিরদৌস হ’তে রহমত বারি ঢালো
সাধ্বী মুসলিম গরবিনী॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *