۞ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلٰى سَيِّدِنَا إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ، اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى آلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلٰى سَيِّدِنَا إِبْرَاهِيْمَ وَعَلٰى آلِ سَيِّدِنَا إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ
উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিঁউ ওয়া ‘আলা আ-লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, কামা সাল্লাইতা ‘আলা সাইয়্যিদিনা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি সাইয়্যিদিনা ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ। আল্লাহুম্মা বারিক ‘আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিঁউ ওয়া ‘আলা আ-লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, কামা বারাক্তা ‘আলা সাইয়্যিদিনা ইব্রাহীমা ওয়া ‘আলা আ-লি সাইয়্যিদিনা ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ।
অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের সাইয়্যিদ হযরত মুহাম্মাদ (ﷺ) ও তাঁর পরিজনের প্রতি রহমত বর্ষণ করুন, যেভাবে রহমত বর্ষণ করেছেন আমাদের সাইয়্যিদ হযরত ইবরাহীম (আ.) ও তাঁর পরিজনের প্রতি, নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। হে আল্লাহ! আপনি বরকত নাযিল করুন আমাদের সাইয়্যিদ হযরত মুহাম্মাদ (ﷺ) ও তাঁর পরিজনের প্রতি, যেভাবে আপনি বরকত নাযিল করেছেন আমাদের সাইয়্যিদ হযরত ইবরাহীম (আ.) ও তাঁর পরিজনের প্রতি, নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত।
উৎস: সহীহ বুখারী, হাদিস নং: ৩৩৭০, ৬৩৫৭; সহীহ মুসলিম, হাদিস নং: ৪০৬; সুনানে নাসাঈ, হাদিস নং: ১২৮৭; ফাতাওয়ায়ে শামী: ১/৫১৩