ফযিলত: ফযিলত: শাইখ শরীফ হাসান আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আলী, যিনি ইবনে বাসুন নামে পরিচিত (রাঃ), তাঁর সম্পর্কে প্রসিদ্ধ আছে যে, তিনি স্বপ্নে রাসূলুল্লাহ (ﷺ)-এর যিয়ারত লাভ করেন। নবীজি (ﷺ) তাঁকে এই (উপরে উল্লেখিত) দরূদ শরীফ শিখিয়ে দেন এবং ইরশাদ করেন যে, এই দরূদ শরীফ দশ হাজার দরূদের সমান। আরিফ বিল্লাহ মাওলানা আবদুল্লাহ বিন আলী তাহের হাসানী (রাঃ) বলেন, “আমার মনে এই ব্যাপারে সন্দেহ জাগলে, আমিও স্বপ্নে নবী কারীম (ﷺ)-এর যিয়ারত লাভ করি এবং তাঁকে এই সংখ্যার বিষয়ে জিজ্ঞেস করি। নবীজি (ﷺ) বলেন, ‘এটাই সত্য’।” সায়্যিদী আলী সামুকী (রাঃ) থেকে বর্ণিত যে, যে ব্যক্তি এই দরূদ শরীফ একবার পাঠ করবে, সে পাঁচ লক্ষ দরূদের সমান সওয়াব পাবে এবং এটি তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফিদিয়া (মুক্তিপণ) হবে। (সায়াদাতুদ দারাঈন)
اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلَى آلِهِ كَمَالَا نِهَايَةَ لِكَمَالِكَ وَعَدَدَ كَمَالِهِ
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিঁউ ওয়া আলা আলিহী কামা লা নিহায়াতা লিকামালিকা ওয়া আদাদা কামালিহী।
হে আল্লাহ! আমাদের সাইয়্যিদ মুহাম্মদ (ﷺ) এবং তাঁর বংশধরদের উপর রহমত, শান্তি ও বরকত বর্ষণ করুন, যেভাবে আপনার পূর্ণতার কোনো শেষ নেই এবং তাঁর পূর্ণতার সমপরিমাণ।