স্বর্গবাসি সর্বরমণীর শিরোমণি
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
স্বর্গবাসি সর্বরমণীর শিরোমণি
তিনি মা ফাতিমা নবী নন্দিনী
শেরে খোদা মাওলা আলীর সহধর্মিনী
ইমাম হাসান হোসাইনের প্রিয় জননী
জান্নাতী সে যুবপতিদের গর্ভধারিণী।
শ্রেষ্ঠনবীর শ্রেষ্ঠমেয়ের সেরা চরিত্র
মা খাদিজা তাহিরার গুণে পবিত্র
মহীয়সী নারীকূলের মহা পরশমণি।
সভ্য সতী গুণবতী ধৈর্যের হিমালয়
নিত্য সুখী সংসারীদের পরম শিক্ষালয়
পর্দানশি দ্বীন বিদূষী দানশীলতার খনি।
দ্বীনের তরে ত্যাগ করে স্বামী ও সন্তান
পরপারে পাড়ি দিলেন তেসরা রমজান
বাবাহারা বিরহিনীর ছয় মাসও কাটেনি।
জান্নাতুল বাকীতে শুয়ে কেঁদে বুক ভাসায়
পাপীগণের পাপমোচনে খোদার দরজায়
ধরবে তুলে কারবালার স্মৃতি প্রদর্শনী।
যাকে ভালবাসলে নবীর ভালবাসা পায়
যাকে আঘাত দিলে লাগে নবীর কলিজায়
রোজ হাশরে যে ভাসাবে মুক্তি তরণী।