হে হোসাইন নবীজির আওলাদ
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
হে হোসাইন নবীজির আওলাদ
সালাম জানাই মোরা তোমায়
জানিনা কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়
যে সময় দিলো সীমার তোমার গলায় তলোয়ার চালায়
যে গলায় চুমু খেতেন খোদার হাবীব নবীজি মুস্তফায়
কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালায়
যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায়,
কিভাবে সেই মাথা কে নিলো তারা তীরের আগায় (ঐ)
ছয় মাসের দুধের শিশু আলী আসগর কাতর পিপাসায়
কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায় (ঐ)
তুমি তো ঐ নবীর আওলাদ, যিনি দু’জাহানের সরদার,
বানাইল আল্লাহ্ গোটা মাখলুক যারই উসিলায় (ঐ)