সুন্নিয়তের বিজয় নিশান উড়ালো সে কোন জনা
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
সুন্নিয়তের বিজয় নিশান উড়ালো সে কোন জনা
হযরতে আজিজুল হক শেরে বাংলা মাওলানা॥
ম্যা তো বিমারে নবিহো দিলেন তিনি ঘোষণা,
নবির প্রেমে দিওয়ানা,
হাটহাজারীর প্রাণ কেন্দ্রে দেখ তাঁহার আস্তানা (ঐ)
উপাধি পেলেন তিনি, সনিয়ে ওয়াইস করনী
আশিকের নয়নমণি।
শেরে বাংলা নবির প্রেমে ছিলেন এমন দিওয়ানা (ঐ)
তাহার হাতে পরাজিত হয়েছিল মওদুদী,
সাক্ষী আছে লালদিঘি
শেরে বাংলার মোনাজারার সে কি আজব নমুনা (ঐ)
সুন্নীয়তের প্রচার তরে শেরে বাংলার রক্ত ঝরে ওয়াহাবিরা হামলা করে
সুন্নী জনতা এই কর্জ শোধ করিতে পারবেনা (ঐ)
হাসান মুরাদ কান্দে বসে শেরে বাংলার দরবারে,
শেরে বাংলার দরবারে
শেরে বাংলা পূর্ণ করো আমার মনের বাসনা (ঐ)