এই দুনিয়ার ফুলে ফলে লিখা যাঁর নাম
✍ মাওলানা আবদুল আজিজ রজভী
এই দুনিয়ার ফুলে ফলে লিখা যাঁর নাম
পশু-পাখির মুখে জিকির অবিরাম
আল্লাহুম্মা ছাল্লে আ’লা ছায়্যিদিনা মুহাম্মাদিন ॥
আল্লাহ্ তায়ালা ফেরেশতাদের নিয়ে
দরুদ পড়েন যাঁর আরশ্ আজিমে
বিশ্বজগত যাঁর গাই গুনগান (ঐ)
সমুদ্রের ঢেউয়ের তলে প্রিয় নবীর জিকির চলে
বিপদ মুছে যায় নিলে যাঁর নাম (ঐ)
হুসনো জামালেতে সেরা আল্লাহ পাকের হাতে গড়া
ওসওয়াতুল হাসনা যাঁর কুরআনে বয়ান (ঐ)
এই নবীর গোলাম যিনি হবে
ভয় নেই তাহার দু’জাহানে
হযরত ছফীনা যার উজ্জল প্রমাণ (ঐ)
আল্লাহুম্মা ছাল্লে আ’লা
ছায়্যিদিনা মুহাম্মাদিন ॥