যে গিয়েছ মদিনা শরিফ একটু বলোনা
✍ মাওলানা আবদুল আজিজ রজভী
যে গিয়েছ মদিনা শরিফ একটু বলোনা
দেখিতে কেমন লেগেছে সোনার মদিনা,
দয়া করে দাওগো মোরে তাহার বর্ণনা
জীবনে কখনো আমি ভুলতে পারবোনা,
কত সুন্দর মদিনা দেখলে চোখ ফিরেনা
যখন তুমি গিয়ে ছিলে মক্কা মুকাররম
সেথায় গিয়ে পান করেছ আবে জমজম
সে জমজমের পানি কেমন সঠিক বাতাওনা (ঐ)
সবুজ গুম্বজের নিচে লেগেছিল কেমন
দেখতে যাহা পাগল ছিল তোমার অবুঝ মন
বল তুমি কে গুম্বজের কেমন বর্ণনা (ঐ)
দুই নয়নে নবীর রওজা দেখেছিলে যখন
মনটা খুশিতে কেমন করছিল তখন
তোমার বুকটা নয়ন জলে ভেসেছিল না? (ঐ)
নামাজ তুমি করছো আদায় মসজিদে নববী
সেথায় যেতে কাঁন্দ সদা আজিজ রজভী
চাই গো পেতে মদিনার সুদূর নিশানা (ঐ)