রওশন জমির দস্তগীর সালাম ওহে বড় পীর
✍ মাওলানা আবদুল আজিজ রজভী
শাহে জীলা মীরে মীরা শাহে জীলা গাউসে পিয়া
রওশন জমির দস্তগীর সালাম ওহে বড় পীর
জিলান শহরে জন্ম তোমার তরিকা কাদেরি
অভয় তুমি দিয়ে দিয়েছো যারা তোমার অনুসারী
সে তরিকায় থাকবে যারা পাবে স্বর্গীয় শান্তি নীড় (ঐ)
তুমি মহান গাউসুল আজম নেইকো তোমার তুলনা
কত মুর্দাঁ করেছো হয়েছে জিন্দা অতিব উজ্জ্বল নমুনা
এই ক্ষমতা দিয়েছে তোমায় যার সম্মানে ঝুঁকে শির (ঐ)
সত্য ন্যায়ের প্রতীক তুমি বাস্তবের দিশারী
আলোক ঝড়ে তোমার নুরের লিখে যখন কাদেরী
আজিজ রজভী করে দাবি নেক নজর দাও ওহে বীর(