এক যে আছে নুরের দেশ
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
এক যে আছে নুরের দেশ, নুরের সেথায় নেই কো শেষ
মদিনা মনোয়ারা নূরী নবীর নূরী দেশ॥
নূর নবীজির নূরী চরণ লাগলো যে দিন মদিনায় মনোয়ারা
লকব সে দিন লেগেছে মদিনার গায়
কল্যাণকর ইসলামী দেশ নূরানী তার পরিবেশ
মদিনায়ে মনোয়ারা নূরী নবীর নূরী দেশ। (ঐ)
নূর নবীজির দুই কন্যা শাদি করেন হযরত ওসমান (র.
দুই নূরেরি মালিক হয়ে লকব পেলেন যুন নুরাইন
সেই নবীকে নূর মানিলে কিসের ঝগড়া কিসের রেশ?
মদিনা মনোয়ারা নূরী নবীর নূরী দেশ। (ঐ)
আলকুরআনের প্রেরক নূর আল কুরআনের বাহক নূর
যেই পাহাড়ে নাজিল হলো সেই পাহাড়ও জাবালে নূর নূরে
কুরআন নূরে নবী (দ.) মেনে নিলে মানাই বেশ মদিনা
মনোয়ারা নূরী নবীর নূরী দেশ। (ঐ)
ফেরেশতাও নূর নবীও নূর দুয়ের মাঝে সেরা কে?
সেই প্রশ্নের উত্তর পাবেন নবীজির মিরাজ থেকে সিদরাতের
নবীর শুরু যেখানে জিবরাইলের শেষ
মদিনা মনোয়ারা নূরী নবীর নূরী দেশ। (ঐ)