মুর্শিদে বুলবুল আমার আওলাদে রাসূল
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
মুর্শিদে বুলবুল আমার আওলাদে রাসূল
হুজুর কেবলা তাহের শাহা আওলাদে রাসূল
সিরিকোটির ফুল বাগানের একটি গোলাপ ফুল॥
হুজুর কেবলা তৈয়ব শাহা আওলাদে রাসূল
হুজুর কেবলা তাহের শাহা আওলাদে রাসূল
হুজুর কেবলা সাবির শাহা আওলাদে রাসূল
সিলসিলায়ে কাদেরিয়া সুন্নিয়তের ঝান্ডা নিয়া
এল আমার হুজুর কেবলা আল্লাহর মকবুল (ঐ)
হুজুর কেবলার প্রেম সাগরে আশেক হইয়া ডুব দাওরে
এক ডুবে পাইবা তুমি মদিনার কূল (ঐ)
ধর ধর আশেক ধর হুজুর কেবলার চরণ ধর
সে চরণ ধরে পাবে তুমি দামানে রসুল (ঐ)
ওঠ ওঠ আশেক ওঠ সিরিকোর্টিয়া নৌকায় ওঠ
সে নৌকাটি পার করাবে পুলসিরাতের পুল (ঐ)