হাসলেও পূণ্য কাঁদলেও পূণ্য
✍ সৈয়দ জসিম উদ্দিন
হাসলেও পূণ্য কাঁদলেও পূণ্য
জীবন বিধান আমার অতি অনন্য
আমি মুসলিম হয়ে হয়েছি ধন্য
ইসলাম পেয়ে হয়েছি ধন্য
কাঁদো যদি অঝোর ধারায়
তুলে মুনাজাত আর পড়ে সেজদায়
অন্যের হক ছাড়া সকল পাপের
হলে অনুতপ্ত ক্ষমা পাবে
খোলা তাওবার দরজা সবারি জন্য (ঐ)
হাসিমুখে করো কথোপকথন
আঘাত না পাই যেন অপরের মন
অহিংসা মানবতা পরম ইবাদাত
উত্তম আচরণ রাসূলের সুন্নাত
মুলাকাতে সালামে করো না কার্পণ্য (ঐ)
সত্য ন্যায়ের পথে করো বিচরণ
হালাল নিয়ামত করো আহরণ
সৎ কাজে ব্যস্ত রাখো তনমন
অবসরে করো সদা প্রভুর স্মরণ
ঈমান আমলে হও পরিপূর্ণ (ঐ)