এসো নবীন প্রবীন সবাই দলে দলে
✍ সৈয়দ জসিম উদ্দিন
এসো নবীন প্রবীন সবাই দলে দলে
গাউসিয়া কমিটির ছায়া তলে
আল্লাহ রাসুল গাউসুল আজম
পাবি আলে নবীর কদম,
দিশেহারা হবেনা কো সেই যে নবীর পথ
সেই যে অলির পথ
জিন্দাবাদ জিন্দাবাদ গাউসিয়া কমিটি জিন্দাবাদ
বাতিল ভন্ডের ধোঁকাই তোমরা পড়িও না আর
আওলাদে রাসুল এলেন করিতে উদ্ধার
ঈমান হারা হবেনা পাবে নবীর ঠিকানা
ধর যদি হুজুর কেবলা তাহেরশাহ’র হাত (ঐ)
এই দেশেতে বাড়ে যখন দুশমনে রাসুল
ঠিক তখনই পেলাম মোরা আওলাদে রাসুল,
হৃদয় ভর্তি ঈমান আমল সব হারিয়ে হতাম পাগল,
নবী প্রেমের ছোঁয়া হতে পড়ে যেতাম বাদ (ঐ)
সৈয়্যদ জসিম মনে প্রাণে করে আহ্বান
ঈমান চোরের হাত থেকে বাচাতে ঈমান
হুজুর কেবলার ধরে ধামান ঠিক রাখ আমল ঈমান
আলে নবীর ছায়ায় পাবে সর্ব সুখের স্বাদ (ঐ)