এসো জশনে জুলুসে
✍ সৈয়দ জসিম উদ্দিন
এসো জশনে জুলুসে চল জশনে জুলুসে
নুর নবীজি তশরিফ এনেছে
দয়াল নবী তশরিফ এনেছে
সে খুশিতে ঈমানী দল এক হয়েছে
প্রভুর শোকর করতে আদায় জশনে জুলুসে
আজি রিসালতের সুর তুলব সুমধুর
নবী প্রেমের নুর ছড়াবে দূর বহুদুর
যে নুরেতে আলোর ভুবন আলো পেয়েছে
সে নুরের মশাল নিয়ে যাব জুলুসে (ঐ)
আজ ভেদাভেদ রাখব হাতে হাত
কেউ করবে যিকির কেউ পড়বে দরুদ নাত
নবীর প্রেমের তৃষ্ণা মিটে জশনে জুলুসে
আত্মার প্রশান্তি মিলে জশনে জুলুসে (ঐ)
যঁাহার তরে সব দিলেন মোদের মহান রব
তাঁহার আগমনের খুশি ঈমানী সরব
যে খুশিতে রবের রববিয়ত হেসেছে
সে খুশির জয়ধ্বনি জশনে জুলুসে (ঐ)