জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

হে দয়াল নবী মুস্তফা – মাওলানা আবদুল আজিজ রজভী

Abswer.com Abswer.com
24 November, 2025
২ মিনিট পড়ার সময়
১২ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

হে দয়াল নবী মুস্তফা

✍ মাওলানা আবদুল আজিজ রজভী


হে দয়াল নবী মুস্তফা দেখতে তোমায় পাগল এ মন
ইচ্ছে করে জনম ভরে দেখে তোমায় কাটাই জীবন।

নবীপ্রেমে জ্বলেপুড়ে এই গোলামের হৃদয়খানা
ছেড়ে দিয়ে দুনিয়াদারী হয়েছি আমি মাস্তানা।
নবী তোমার পাইলে দিদার
হারাম জাহান্নামের আগুন (ঐ)

মদিনার গলিতে থাকতে কাঁন্দে মনটা দিনেরাতে
পড়তে মিলাদ দরুদ-সালাম জিন্দা নবীর রওজাতে
দয়াল নবীর গোলামীতে
কবুল কর এই পাপীর মরণ (ঐ)

থাকতো যদি আমার কাছে ধন-সম্পদ আর টাকাকড়ি
ডানা থাকলে মেলে দিয়ে তোমার পানে যেতাম উড়ি
সাধ্য নাই উড়ালমন পাখীর॥
তাইতো কান্দি সারাক্ষণ (ঐ)

তুমি নাহলে আল্লাহ তা’আলা প্রকাশিত নাহি নিজ
তাইতো তোমার প্রেমে কাঁন্দে
সদাই অধম আব্দুল আজিজ।
আর কত বিরহ বলো সহেনা যে আমার এই মন (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *