হুজুর কেবলা তাহের শাহ আলে নবী
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
হুজুর কেবলা তাহের শাহ আলে নবী
তাঁহার দামান ধরলে নবীকে পাবি॥
সত্যি যদি নবীর উম্মত হয়ে থাকো
নবী বংশের প্রেম তবে বুকেতে রাখো
নয়লে এজিদের মত সবই হারাবি (ঐ)
বিদেশী পীর যদি ভাল না লাগে
বিদেশী কালেমা পড় কিভাবে?
ইসলামের মূলে হল সবই আরবি (ঐ)
বিদায় হজ্জের ভাষনে নবী করেন ঘোষনা
দুটি জিনিস ধরলে গোমরা হবে না
একটি কুরআন আরেকটি আলে নবী (ঐ)
নবীর আওলাদ নূহের কিশতী নবীজীর বয়ান
আবু জর গেফারীর (র) হাদিসে প্রমাণ
হাসান মুরাদ দলিল ছাড়া করেনা দাবী (ঐ)
…..
সৈয়দ আহমদ সিরিকোর্টি আলে নবী
হুজুর কেবলা তৈয়ব শাহ আলে নবী
মুর্শিদ কেবলা তাহের শাহ আলে নবী
পীরে বাঙ্গাল সাবের শাহ আলে নবী
মেহমানে আ’লা হামিদ শাহ আলে নবী