জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

গোলাপ নিলাম গাঁদা নিলাম রজনীগন্ধা – মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী

Abswer.com Abswer.com
14 September, 2025
২ মিনিট পড়ার সময়
১১ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

গোলাপ নিলাম গাঁদা নিলাম রজনীগন্ধা

✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী


গোলাপ নিলাম গাঁদা নিলাম রজনীগন্ধা
মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা
একবার দেখা দাওগো যদি স্বপ্নে রাত্রিবেলা
হাসিমুখে পড়াব তোমায় হাজার ফুলের মালা
ইয়া রাসুলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ॥

লাল রঙের ফুলকে বলি- রংটি কোথায় পেলে ?
উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে
ওরে সেই রক্তের লালে
তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা
হাসি মুখে পড়ার তোমায় লাল ফুলের মালা ॥

সাদা রঙের ফুলকে বলি- রংটি কোথায় পেলে ?
নবীজির দান্দান মুবারক সাদা ছিল বলে
ওরে সে শুভ্রতার ফলে,
তাই সাদা ফুলকে টেনে বুকে নিয়ে গাঁথলাম মালা
হাসি মুখে পড়াব তোমায় সাদা ফুলের মালা ॥

শেষ প্রশ্ন দিলাম টুকে হলুদ রঙের ফুলকে
বলে উঠলো রংটি ছিলো নবীর নূরী ত্বকে
ওরে দেহ মুবারকে
তাই হলুদ ফুলকে কাছে ডেকে নিয়ে গাঁথলাম মালা
মনের সুখে পড়াব তোমায় হলুদ ফুলের মালা
ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *