জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

রহমতের শীতল হাওয়া বইছে চৌদিকে – মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী

Abswer.com Abswer.com
14 September, 2025
২ মিনিট পড়ার সময়
৯ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

রহমতের শীতল হাওয়া বইছে চৌদিকে

✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী


রহমতের শীতল হাওয়া বইছে চৌদিকে
শেষ রাতেরই পূর্ণিমা চাঁদ লুকাল কী দেখে
আজ বারই রবিউল আউয়াল সুবহে সাদিকে
দয়াল প্রভু পাঠাল মোর নূর নবীকে।

ফেরেশতাদের বহর নিয়ে এল জিবরাঈল
রেশমি সবুজ পাগড়ী পরে সেজেছে বর্ণিল
রঙ্গ বেরঙ্গের পতাকা হাতে লাল সবুজ নীল
আকাশ বাতাস মাতিয়ে তোলে আনন্দ মিছিল
হুর ও গিলমা সাল্লে আলা গায় মুখে মুখে।

আম্বিয়াদের বহর নিয়ে এসেছেন আদম
নবীর ঘরে সব নবীদের হল সমাগম
বিবি আছিয়া, বিবি হাজেরা,হাওয়া,মরিয়ম
মা আমেনার পাশে এসে জানাই স্বাগতম
করতে বরণ কাবা শরীফ দক্ষিণে ঝুঁকে।

আরব দেশে এসেছে আজ খোদার শেষ নবী
আরবী কোরেশী হাশেমি মুত্তলবী
নবীর নূরে আলোকিত সারা পৃথিবী
আধার কেটে আনল প্রভাত ঐ রাঙ্গারবী
প্রকৃতি ও উঠল হেসে ঐ মহাসুখে।

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *