লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না
হংকং বেইজিং টকিও সিঙ্গাপুর ও চাই না
মন আমার যেতে চায় এই দুনিয়ায় একটি জায়গায়
সেই জায়গাটির নাম হল সোনার মদিনা
সোনার মদিনা আমার প্রানার মদিনা॥
নারী বাড়ী গাড়ী নিয়ে দুনিয়া পাগল
যশ খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল
গাড়ী বাড়ী যশ খ্যাতির নেইরে কামনা
নবীর যিয়ারতে যাব মনের বাসনা
সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা॥ (ঐ)
সিঙ্গাপুরে যাই অনেকে বিমারি হলে
ভাল সেবা আর ভাল ঔষধ মিলে
থাকে শেফা পাওয়া যায় নবীর দরবারে
সর্ব রোগের ঔষধ আছে সেটির ভিতরে
রোগের শেফা পেতে চল সোনার মদিনা॥ (ঐ)
নামে এনে পরিবর্তন ফেলে মুখের দাঁড়ি
আমেরিকা যেতে ছাড়ে ডিভি লটারি
এসব দেশে আছে নাকি টাকার খজিনা
কিন্তু মদিনাতে গেলে পাপের মার্জনা
গুনাহ মাফ করাতে চল সোনার মদিনা॥ (ঐ)
ধরার বুকে মুরাদ যদি স্বর্গ দেখতে চাও
অতিসত্ত্বর সোনার মদিনাতে চলে যাও
দুনিয়াতে জান্নাত আছে হাদিসে পড়ি
মা বায়না বাইতি ওয়া মিমবারি
রাওদাতুল মিন রিয়াজুল জান্নাহ॥ (ঐ)