জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

কতই মনোরম কতই যে সুন্দর – মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী

Abswer.com Abswer.com
12 September, 2025
২ মিনিট পড়ার সময়
২০ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

কতই মনোরম কতই যে সুন্দর

✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী


কতই মনোরম কতই যে সুন্দর
মক্কা শরীফের আল্লাহর কাবাঘর
আল্লাহু আকবর আল্লাহু আকবর।

লাব্বাইক সুর তালবিয়া পড়ে
হাজার হাজী প্রতিদিন তাওয়াফ করে
দেখলে জিন্দা হয় মু’মিনের অন্তর (ঐ)

হোকনা যত বড় দোষের আসামি
সে ঘরে ঢুকলে হয় মুহুর্তে দামী
সকল পাপ চুষে নেয় আসওয়াদ পাথর (ঐ)

যেদিন মক্কা হতে নবী নেয় বিদায়
সেদিন কাবা কালো গিলাফ নেয় জড়ায়
নবীজির শোকে কাবাও কাতর (ঐ)

যেথায় গেলে মানুষ হয় আল্লাহর মেহমান
একটি নেকী তে পায় লক্ষ নেকীর সমান
জুমার দিনে হজ্ব করিলে হয় হজ্জে আকবর (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *