হুজুর কেবলা তৈয়্যব শাহ নবী বাগের ফুল
✍ শামসুল ইসলাম ভান্ডারী
হুজুর কেবলা তৈয়্যব শাহ নবী বাগের ফুল
হুজুর কেবলা তাহের শাহ নবী বাগের ফুল
তিনি আওলাদে রাসূল, তিনি নূরানি বুলবুল,
আওলাদে রাসূল মারহাবা, নূরানি বুলবুল মারহাবা,
নবীর বংশধর মারহাবা, বলো মারহাবা॥
হুজুর কেবলার ফয়জ দানে লক্ষ কোটির পাপীর পানে
ভক্ত গিয়ে নবী চিনে আল্লাহর হয় মকবুল (ঐ)
দান করে মদিনার ইসলাম জারি রাখছে জুলুস কিয়াম
যে হল হুজুরের গোলাম সে পায় সুখের কুল (ঐ)
জামেয়া মাদ্রাসা জান্নাতুল ফেরদৌসের বাগান
শামসু কয় এই প্রতিষ্ঠানে সব আশেকে রসুল (ঐ)