আহলে সুন্নাত ওয়াল জামায়াত
✍ শামসুল ইসলাম ভান্ডারী
আহলে সুন্নত ওয়াল জামাত সঠিক সরল পথ,
এ পথে এ মতে আল্লাহর সকল নিয়ামত॥
সুন্নীয়তের পথে মতে হয় আল্লাহর অলী,
এ পথ ছাড়া আল্লাহর হয়না চাও কিতাবখুলি,
আহলে সুন্নাত এর পথ খোদায়ী জগৎ (ঐ)
আল্লাহ পাইতে আল্লাহর হয়তে ভোগিতে সুপথ,
মনে প্রাণে কবুল কর সুন্নীয়তের দল,
এ পথেতে থাকলে কবুল হবে ইবাদত (ঐ)
মরণ-কালন, কবর-হাশর, নিধান কালেতে,
সুন্নী ভাইগণ থাকবে সবাই আল্লাহর দয়াতে,
সুন্নীয়তে বান্দার ঈমান থাকে আমানত (ঐ)
রোজ হাশরে হবে বান্দার তিয়াত্তর কাঁতার,
ওখান হতে একটি কাঁতার বেহেশতের হকদার
শামসু বলে সে দল হবে আহলে সুন্নাত (ঐ)