জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

আমি নবীজীর পাগল – শামসুল ইসলাম ভান্ডারী

Abswer.com Abswer.com
10 December, 2025
২ মিনিট পড়ার সময়
১৭ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

আমি নবীজীর পাগল

✍ শামসুল ইসলাম ভান্ডারী


আমি নবীজির পাগল আমি মদিনার পাগল
মদিনারই ধুলবালি মোর নয়নের কাজল ॥

আমার জিকির নবী নবী দুচোখে মদিনার ছবি ॥
নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল ॥

শুনিলে মদীনার কথা ভুলতে পারি সকল ব্যথা
বুকের ভিতর ভেসে উঠে মনানন্দের ঢল ॥

আমার সকল রোগের ঔষধ দয়াল নবীর সালাম দরুদ
ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল ॥

নবীর আওলাদ যখন দেখি মনে বড় আশা রাখি
চরন দুটি ধৌত করি দিয়ে চোখের জল ॥

পাগল শামশু দিনে রাতে থাকি নবীর প্রেমভাবেতে
নবী প্রেমই রাখলাম বুকে মরনের সম্বল ॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *