জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

মা ফাতেমার কান্দন যেদিন – শামসুল ইসলাম ভান্ডারী

Abswer.com Abswer.com
11 December, 2025
২ মিনিট পড়ার সময়
১৭ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

মা ফাতেমার কান্দন যেদিন

✍ শামসুল ইসলাম ভান্ডারী


মা ফাতেমার কান্দন যেদিন হোসাইন হারা শোকেতে
কেমন করে নিষ্ঠুর জগৎ পারল বাচিতে

কারবালার উপরে আকাশ কেমনে রইল বসিয়া
কি নিষ্ঠুরে জল রাখিলো সাগর বুকে জড়াইয়া,
যেদিন সীমার ছুরি চালায় নবী বংশের গলেতে (ঐ)

পানি পানি করে শব্দ উঠল যেদিন কারবালায়
আসগরের বুকেতে তীর দিল পানির বদলায়,
সেদিন কেমনে জল নিল না নিষ্ঠুর মেঘের বুকেতে (ঐ)

যে এজিদে দয়াল নবীর চোখে দিল শোকের জল
মা ফাতেমার বুকে দিল হোসাইন হারা বিষানল,
মাটির উপর কেমনে মাটি দিল তার দল হাটিতে (ঐ)

শোন শামসু যেই ঘটনা ঘটেছিল কারবালায়
এমন এক নিষ্ঠুরের কাজ কেউ করে নাই দুনিয়ায়,
আজও কান্দে মা ফাতেমা রওজায় বসে দিনরাতে (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *