কাফন ময়লা কভু হয়না
✍ মাওলানা সায়্যিদ মনযুর আহমাদ রিফায়ী (রহ.)
আল্লাহর বন্ধুর গোলামেরতো
কাফন ময়লা কভু হয়না
যে গোলামের সামান্যও
হাবীব বিচ্ছেদ মোটেই সয়না॥
প্রেম যদি হয় কাম্বলীওআলার
প্রেমের জাযবা কেমন দেখনা
যে মনে তাঁর প্রেম লেগেছে
সে মন ময়লা কভু হয়না॥
হাবীব প্রেমে যে মরেছে
তাঁর দেহ মন সবই ফানা
হাবীব প্রেমে যে পুড়েছে
আগুন যে তাঁর শরীর ছোঁয়না॥
হাবীবইতো আল্লাহরই প্রেম
যে মনে সে হাওয়া বয়না
শায়ত্বান সম ইবাদাতেও
সামান্যও ঈমান রয়না॥
নাবীজীর নাম যদি জপেতো
প্রেম ময়লা কভু হয় না
স্বলাত সালাম জারী রাখোতো
ঈমান ময়লা কভু হয় না॥