স্বলাত-সালামের মালা পরাবে গোলাম
✍ মাওলানা সায়্যিদ মনযুর আহমাদ রিফায়ী (রহ.)
ইয়া নাবী ইয়া হাবীব তোমায় স্বলাত ও সালাম
স্বলাত-সালামের মালা পরাবে গোলাম॥
নিজকে আল্লাহ্ গোপন করে
প্রকাশ করেন তোমায় যাহেরে
তোমার আগমনে খুশী মাখলুক্ব তামাম॥ (ঐ)
তুমি আমার আক্কা মাওলা আল্লাহ্ বলেন নাবী আওলা
আজকে যে মোর কী আনন্দ তোমায় পেলাম॥ (ঐ)
জীবনে মোর চাওয়া পাওয়ার
তুমি ছাড়া মোর কী আছে আর
কিছুই যে মোর নাই কো দিবার প্রাণ সঁপিলাম॥ (ঐ)