জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

খজিনা রহমতের নবী শাহে মদিনা – মাওলানা আবদুল আজিজ রজভী

Abswer.com Abswer.com
27 November, 2025
২ মিনিট পড়ার সময়
১৫ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

খজিনা রহমতের নবী শাহে মদিনা

✍ মাওলানা আবদুল আজিজ রজভী


খজিনা রহমতের নবী শাহে মদিনা,
খোদারই সকল সৃষ্টি তাঁহার প্রেমে দিওয়ানা

দয়াল নবীর দয়া নিতে সৃষ্টির যত সব
আরজি জানায় বিনয়ে বৃক্ষ পাতা পল্লব
উটনী বাঘিনী বণ্য হরিণীর সাক্ষী বহু ঘটনা (ঐ)

বাঁচার তরে ঠেকায় মাথা কান্না করে উটনী
বলে ওগো দয়ার সাগর একটু দয়া পাবনি
নবীর দয়ায় উটনীর জীবন অতুল বর্ণনা (ঐ)

শিকার জালে আটকে পড়ে বন্য এক হরিণ
আপন চোখে নবী দেখে আপ্লুত সীমাহীন
ইহুদী বুঝতে পেরে কলমা ছাড়েনা (ঐ)

গুই শিকারী গুই নিয়ে নবীকে পরীক্ষা করে
গুইসাপ তখন আরবিতে নবীজির কলমা পড়ে
রহমতের নবী বলে সাপেও দেয় ঘোষণা (ঐ)

যেদিন নবীর আগমন বর্ণনা দেন এক রাখাল
সামনে আমার খায়নি বাগে নিঃস্ব ছাগলের পাল
বাগে বলে মিলাদের দিন জুলুম আমি করবো না (ঐ)

গাছ গাছালি পাথর বলত সালাম হে নবী
লিখে গেয়ে ধন্য এসব অধম আজিজ রজভী
রহমতের ভান্ডার ওগো তব ফেরত দিও না (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *