কোটি টাকার ঘর বাঁধিয়া কোন লাভ নাই
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
কোটি টাকার ঘর বাঁধিয়া কোন লাভ নাই
হঠাৎ করে গেলে মরে সেই ঘরে হবেনা ঠাই..
আজকে তুমি কোটিপতি, কালকে হলে লাশ
যাদের তুমি ভাবছো আপন তারাই কাটবে বাঁশ
সাদা একটা কাপড় দিয়া, দিবে মাটিতে শোয়ায় (ঐ)
এই বাড়ী গাড়ি করতে তুমি দিলা কতো শ্রম
এক সেকেন্ডে হয়ে যাবে মালিক অন্যজন
বাড়ীর কুকুরটারও মিলবে জায়গা রে
তোমার জায়গা নাই (ঐ)
সবার সুখের জন্য দিলা এই জীনব যৌবন
ঐ কবরে সঙ্গের সাথী হবেনা একজন
দিন শেষে তুমি একা,
এটাই বাস্তবতা কয় ইকবাল পাগলাই (ঐ)