কুরবানীর ঈদ এলরে মন তুইও দে তুর কুরবানী
✍ আহমদ নুর সাজ্জাদ
কেউ হাটে কেউ বাজারে পকেট ভর্তি টাকারে
জিলহজ্জ মাসের বাঁকা চাঁদে মুচকি মুচকি হাসি পায়
কারো পশু আঙিনায় আর কারো পশুর হদিস নাই
ঈদুল আজহা পেলাম রে ভাই পেলাম রহমত আসমানি
কুরবানীর ঈদ রে মন তুইও দে তুর কুরবানী
দেখে শুনে নিয়ো কিনে কুরবানীর পশু তোমার
মোটাতাজা নাদুস নুদুস হালে চালে চমৎকার
অন্ধ খোড়া কান কাটা দুর্বল পশু দিয়ে নয়
বাছাই করা মনের মত পশুতে কুরবানী হয়
ছোট হোক বড় হোক আল্লাহ দেখে দিলখানী (ঐ)
তিন ভাগ করে এক তোমার এক ভাগ তোমার স্বজনের
আরেক ভাগে হক আছে ফকির গরিব মিসকিনের
জায়গামত কুরবানী হোক সময়মত পরিষ্কার
পরিবেশটা সবার যখন দায় দায়িত্বটাও সবার
চাওনা বাড়তি কানাঘুষা বামপক্ষের কানাকানি (ঐ)
ভাগাভাগি নিয়ে যেন ঝামেলা না হয় আবার
ন্যায্যমূল্যের বেচাকেনার প্রাণের দাবী জনতার
লাঞ্ছিত না হয় যেন দ্বারে দ্বারে অসহায়
অসহায়ের সহায় হলে রহমানও হবে সহায়
সফল কুরবানীদাতা সব হলে কুরবানী (ঐ)