কায়িনাতে এল কায়িনাতের তাজেদার
✍ আহমদ নুর সাজ্জাদ
সৃষ্টি কখন আল্লাহ জানে এলো ঈসার পরে
জগতবাছা খানদানে জগতবাছা ঘরে
জগতবাছা নগর জগতবাছা মায়ের কোলে
আয়না জোড়া চেহারা ও তাঁর নেশা চোখ জুগলে
কায়িনাতে কে এলরে এত চমৎকার
কায়িনাতে এল কায়িনাতের তাজেদার
কুদরতের খামিরে তৈরি কুদরতি সুরত
নকশা ছাড়া নকশা গড়া আরেক কুদরত
সৃষ্টিতে যাঁর সৃষ্টি হওয়া যেমন তেমন নয়
বানায় তাঁরে খোদার আপন সৃষ্টি মনে হয়
আরো কিছু সৃষ্টি করার নেশায় পড়ে রব
জমিন থেকে আরশ আজিম বানিয়েছে সব
সাজিয়েছে মনের মত মস্ত এ সংসার (ঐ)
এমন সময় ধরার বুকে রাখল কদম হায়
দিনে বলা যায় আর না রাতে বলা যায়
সুবহে সাদিকে আহমদ মক্কায় এল সে
জগৎ থেকে জগৎ ছুটি যাঁহার তালাশে
মিশে গেছে মাটির সাথে নিশান আবরাহার
জায়গা হল কাবা ঘরে বাঞ্জেগির ধার
হাতের তৈরি মাবুদ ভেঙ্গে হল রে চুরমার (ঐ)