মানুষ না হয়ে যদি হতাম মদিনার ধুল
✍ আহমদ নুর সাজ্জাদ
মানুষ না হয়ে যদি হতাম মদিনার ধুল
দিবস রাতি পরশ দিতো প্রাণের প্রিয় রাসুল ﷺ
হতাম যদি চাঁদ আমি চাঁদের আলো হয়ে
মদিনার অলি-গলি রাখতাম জড়িয়ে
কলিজাটাও পেতে দিতে করতাম না রে ভুল (ঐ)
বানালে কী হতো আল্লাহ আমায় মরুর বাতাস
আগলে রেখে দিতাম বুকে রওজা পাকের সুবাস
যার নেশাতে কুল কায়োনাত পাগল আকুল ব্যাকুল (ঐ)
মানুষ হয়ে মানুষ হওয়া হলো না আহমদ আর
কেমন হতো হতাম যদি আসমান মদিনার
রইতাম চেয়ে অপলকে আরশ মুয়াল্লার ফুল (ঐ)