লন্ডন প্যারিস
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
লন্ডন প্যারিস ওয়াশিংটন বার্লিন যেতে চাই না
হংকং বেইজিং টোকিও সিঙ্গাপুরও চাই না
মন আমার যেতে চায় এই দুনিয়ায়
একটি জায়গায়
সে জায়গাটির নাম হল
সোনার মদিনা (ঐ)
নারী বাড়ী গাড়ী নিয়ে দুনিয়া পাগল
যশ, খ্যাতির বাড়াবাড়ি চলছে অনর্গল
নারী বাড়ী যশ খ্যাতির নাইরে কামনা
নবীর জিয়ারতে যাওয়া মনের বাসনা
সেই বাসনা পূর্ণ হবে দেখলে মদিনা (ঐ)
সিঙ্গাপুরে যায় অনেকে বিমারী হলে
ভালসেবা আর ভাল ঔষধ মিলে
খাখে শেফা পাওয়া যায় নবীর দরবারে
সর্বরোগের চিকিৎসা এটির ভিতরে।
রোগের শেফা পেতে চলো সোনার মদিনাা (ঐ)
নামে এনে পরিবর্তন ফেলে মুখের দাড়ি
আমেরিকা যেতে ছাড়ে ডি.ভি লটারী
সেসব দেশে আছে নাকি টাকার খজিনা
কিন্তু মদিনাতে মিলে পাপের মার্জনা
গুনাহ্ মাফ করাতে চলো সোনার মদিনা (ঐ)
ধরার বুকে মুরাদ যদি স্বর্গ দেখতে চাও
অতিসত্ত্বর সোনার মদিনাতে চলে যাও
দুনিয়াতে জান্নাত আছে হাদিসে পড়ি
মা বায়না বায়তি ওয়া মিম্বারি
রওজাতুল মিন রিয়াজুল জান্নাহ (ঐ)