মায়ের পদ তলে সন্তানের জান্নাত মিলে
✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
মায়ের পদ তলে সন্তানের জান্নাত মিলে
সে কথা মোদের রাসূল বলে
নামাজ বেহেশতের চাবি
সে বেহেশত চাবি মায়ের কদমে পাবি
চাবি পাইলে কাজ হবে না মায়ের কদম না পাইলে (ঐ)
মায়ের মনে কষ্ট দিবা নিশ্চিত তুমি জান্নাত হারাইবা
জান্নাত তুমি পাইবা না রে আর কোন আমলে (ঐ)
মা হালিমা দুদু মা বলে
রাসুল বসতে দিলেন পাগড়ি খুলে
উম্মতকে শিক্ষা দিয়েছেন মোদের প্রিয় রসুলে (ঐ)