জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

মদিনা ঈমানের বাড়ি – মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী

Abswer.com Abswer.com
8 August, 2025
২ মিনিট পড়ার সময়
৮ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

মদিনা ঈমানের বাড়ি

✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী


#কত_জনে_কয়_আমারে
কি কারণে কাঁদ মদিনা মদিনা করি,
আরো বলে কি লাভ হবে শুধু শুধু মদিনার প্রেমে পড়ি
না জানিলে জান না, না শুনিলে শোন না
মাদিনা ঈমানের বাড়ী তাইতো মদিনার জন্য মরি

সাপ যেমন বাহির হয় গর্ত হতে
ঘুরেফিরে আবার যায় সে গর্তে
ঈমান নাকি এসেছে মদিনা হতে
সারা পৃথিবী ঘুরে যাবে মদিনাতে
বিশ্বাস না হয় হাদিস শরিফ দেখোনা পড়ি॥

মদিনা শরীফ যার হবেনা জান
আল্লাহর কসম তার কাছে নাই রে ঈমান
সত্যিকারের যাহার আছে মদিনার টান
তাহার কাছে রয়েছে সত্যিকার ঈমান
ঈমানদারের মদিনা শরীফ হবে ঈমানের তরী॥

মদিনার সঙ্গে যে করবে দুষ্মনি
তার ঈমান নিয়ে হবে টানাটানি
মদিনার জন্য যে হবে কুরবানী
দিনে দিনে হবে তাহার মজবুত ঈমানী
নজদি শয়তান যারা তারা তো ঈমানহারা
আমি তাদের ধার না ধারি॥

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *