ও মদিনা তোমায় ভুলতে পারিনা
✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
ও মদিনা তোমায় ভুলতে পারিনা
কি করে ভুলব তোমায় বলনা
তোমার বুকে শুয়ে আছেন যেইজনা
যাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা
কিছুই সৃষ্টি করতনা॥
তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ
যাকে হারালে হারাব আমি দু জাহান
যাহার নাম না নিলে অ মদিনা
যাহার নাম না নিলে দোয়া কবুল হয়না॥
আল্লাহ রাসুলকে প্রথম সৃষ্টি করে
বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে
বন্ধুর শানে দরুদ পড়েন (অ মদিনা)
বন্ধুর শানে দরুদ পড়েন আল্লাহ একজনা॥
তোমার বুকে দয়াল নবী
মায়ার নবী প্রেমের নবী নুরের নবী আছেন বলে
অরে মদিনা নামটি তার আশেকের দিলে
তোমায় দেখার লাগি (অ মদিনা কত বাসনা)
তোমায় দেখার লাগি মোদের কত বাসনা॥