মুঝদা বা-দ আয় আসিযোঁ শাফে শাহে আবরার হ্যায়
✍ আলা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ.)
مژدہ باد اے عاصیو! شافِع شہِ اَبرار ہے
تَہْنِیت اے مجرمو! ذاتِ خدا غَفَّار ہے
মুঝদা বা-দ আয় আসিযোঁ শাফে শাহে আবরার হ্যায়,
তাহনিয়ৎ আয় মুজরিমো যাতে খোদা গফফার হ্যায়
দেই সুসংবাদ হে দীনহীন, আছে শফীয়ে মুযনেবীন,
খুশী হ’সব পাপীরা আজ, গাফফার রাব্বেল আলামীন॥
عرش سا فرشِ زمیں ہے فرشِ پا عرشِ بریں
کیا نرالی طرز کی نامِ خُدا رَفتار ہے
আরশ সা ফরশে যমীঁ হ্যায়, ফর্পা আরশে বরী,
কিয়া নিরালী তরয কী নামে খোদা রফতার হ্যায়
আরশসম এই যে যমীন, পা’য় ঝুঁকে আরশে বরীণ,
আল্লাহ, আল্লাহ্! কী অভিনব সফরে না সেই আল আমীন ॥
چاند شق ہو پَیڑ بولیں جانور سجدے کریں
بَارَ کَ اللہ مرجع عالم یہی سرکار ہے
চান্দ শক হো পেড় বোলেঁ জানওয়ার সাজদে করেঁ,
বারাকাল্লাহ মারজায়ে আলম ইয়েহী সরকার হ্যায়
টুকরো হয় চাঁদ, গাছ কথা কয়, পশু সিজদায় পতিত হয়,
সুবহানাল্লাহ্! কেন্দ্র সৃষ্টির এই আসনেই সমাসীন ॥
جن کو سُوئے آسماں پھیلا کے جل تھل بھر دئیے
صَدقہ اُن ہاتھوں کا پیارے ہم کو بھی درکار ہے
জিনকো সুয়ে আসমাঁ পেহলাকে জল থল ভর দিয়ে,
সদকা উন হাথোঁ কা পিয়ারে হামকো ভী দরকার হ্যায়
উঠায়ে যা আসমানের দিক, ভরলে যমীন জল চারিদিক,
সেই প্রিয় হাতের ওয়াসীলা চাই তৃষিত এই অধীন ॥
لَب زُلالِ چَشمَہ ء کن میں گندھے وقت خمیر
مردے زندہ کرنا اے جاں تم کو کیا دُشوار ہے
লব যেলালে চশমায়ে কুন মেঁ শুন্ধে ওয়াক্কে খমীর,
মুর্দে যিন্দা করনা আয় জাঁ তুম কো কিয়া দুশওয়ার হ্যায়
‘কুন’ শরাবে সিক্ত সেই মুখ, সৃষ্টিলগ্নেই স্রষ্টা উৎসুক,
মুর্দা যিন্দা করতে সেই মুখ নয় তো কষ্টের সম্মুখীন ॥
گورے گورے پاؤں چمکا دو خدا کے واسطے
نُور کا تڑکا ہو پیارے گور کی شب تار ہے
গোরে গোরে পাউঁ চমকা দো খোদাকে ওয়াস্তে,
নূর কা তড়কা হো পিয়ারে গোর কী শব তার হ্যায়
ফর্সা ফর্সা পাক দু’চরণ, দোহাই আল্লাহর, করো অর্পণ,
নূরে দাও প্রভাত ফুটিয়ে, গোঁরের এই রাত হোক না দিন ॥
تیرے ہی دامن پہ ہر عاصِی کی پڑتی ہے نظر
ایک جانِ بے خطا پر دو جہاں کا بار ہے
তেরে হী দামান পেহ্ হার আসী কী পড়তী হ্যায় নযর,
এ্যাক জানে বে খাত্বা পর দো জাঁ কা বার হ্যায়
সব পাপী উন্মুখ চেয়ে রয়, দামান তোমার নসীব কি হয়,
একটি নিষ্পাপ প্রাণে বোঝা দোজাহানের সেই জামিন ॥
جوشِ طُوفاں بحرِ بے پایاں ہوا نا سازگار
نُوح کے مولیٰ کرم کر لے تو بیڑا پار ہے
জোশে তুফাঁ বাহরে বে পায়াঁ হাওয়া না সায গার,
নূহ্ কে মাওলা করম করলে তু বেড়া পার হ্যায়
জোর তুফান, সাগর যে অকূল বইছে হাওয়া কী প্রতিকূল,
নূহের ও ত্রাণকর্তা চাইলে কাটবে হাল এ অন্তরীণ ॥
رَحْمَۃُ لِّلْعٰلَمِیں تیری دُہائی دَب گیا
اب تو مولیٰ بے طرح سر پر گنہ کا بار ہے
রহমাতুল্লিল আলামী তে-রী দোহাঈ দব গ্যায়ো,
আব তু মাওলা বে তরেহ্ সরপর গুনাহ কা বার হ্যায়
এ গোলাম আজ গেল ফেঁসে পাপের বোঝা মাথাতে সে,
দোহাই ত্বরাও, তুমি এসে রাহমাতুল্লিল আলামীন ॥
حیرتیں ہیں آئینہ دارِ وفورِ وَصفِ گُل
اُن کے بلبل کی خموشی بھی لبِ اِظہار ہے
হায়রাতেঁ হ্যাঁয় আইনাদারে উফূরে ওসাসফে গুল,
উনকে বুলবুল কী খমুশী ভী লবে ইযহার হ্যায়
বিস্ময়ে এই নিরবতা, প্রচুর না’তের কথকতা,
প্রেম বাগের এ বুলবুলিটার চুপ হওয়াই যে প্রেমবীণ ॥
گُونج گُونج اُٹھے ہیں نغماتِ رضاؔ سے بوستاں
کیوں نہ ہو کس پھول کی مدحت میں وَا مِنقار ہے
গো-ঞ্জ গোঁঞ্জ উঠেহে হ্যাঁয় নগমাতে রেযা সে বো-স্তাঁ
কিউঁ না হো কিস ফুল কী মিদহ্বাত মে ওয়া মিনকার হ্যায়
অনুরণিত এই কানন, রেয়ার কণ্ঠে সুর ও বচন,
নাই বা কেন ফুল সে কেমন, যাঁর গানে সব সুর বিলীন ॥