২। টয়লেটে প্রবেশ এবং বের হবার সময় দো’আ পাঠ করা-
اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَاءِثِ
উচ্চারণ: আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।
অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের (জিনদের) অনিষ্ট বা ক্ষতি থেকে আশ্রয় চাচ্ছি।
حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ “ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ ”. تَابَعَهُ ابْنُ عَرْعَرَةَ عَنْ شُعْبَةَ. وَقَالَ غُنْدَرٌ عَنْ شُعْبَةَ إِذَا أَتَى الْخَلاَءَ. وَقَالَ مُوسَى عَنْ حَمَّادٍ إِذَا دَخَلَ. وَقَالَ سَعِيدُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ إِذَا أَرَادَ أَنْ يَدْخُلَ.
আনাস (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত:
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন প্রকৃতির ডাকে শৌচাগারে যেতেন তখন বলতেন,
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
(“হে আল্লাহ! আমি মন্দ কাজ ও শয়তান থেকে আপনার আশ্রয় চাচ্ছি।”) ইব্ন ‘আর‘আরা (রহিমাহুল্লাহ) শুবা (রহিমাহুল্লাহ) সূত্রেও অনুরূপ বর্ণনা করেন। গুনদার (রহিমাহুল্লাহ) শুবা (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনা করেন,
إِذَا أَتَى الْخَلاَءَ
(যখন শৌচাগারে যেতেন)। মূসা (রহিমাহুল্লাহ) হাম্মাদ (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনা করেন,
إِذَا دَخَلَ
(যখন প্রবেশ করতেন)। সা‘ঈদ ইব্ন যায়দ (রহিমাহুল্লাহ) ‘আবদুল ‘আযীয (রহিমাহুল্লাহ) থেকে বর্ণনা করেন, ‘যখন প্রবেশ করার ইচ্ছা করতেন।’
(সহিহ বুখারী, হাদিস নং ১৪২; মুসলিম ৩/৪২, হাঃ ৩৭৫, আহমাদ ১১৯৪৭, ১১৯৮৩) (ইসলামী ফাউন্ডেশন: ১৪৪)
৩। বের হবার সময় দো’আ পাঠ করা-
غُفْرَانَكَ ﺍَﻟْﺤَﻤْﺪُ ﻟِﻠَّﻪِ ﺍﻟَّﺬِﻱ ﺃَﺫْﻫَﺐَ ﻋَﻨِّﻲ ﺍﻷَﺫَﻯ ﻭَﻋَﺎﻓَﺎﻧِﻲ.
উচ্চারণ: গুফরা-নাকা আলহামদু লিল্লাহিল লাযি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি।
অর্থ: ‘আমি আপনার (আল্লাহ জাল্লা জালালুহু-এর) কাছে ক্ষমা চাচ্ছি সমস্ত প্রশংসা তাঁর যিনি আমার কষ্ট লাঘব করেছেন এবং আমাকে ক্ষমা করেছেন।
حَدَّثَنَا عَمْرُو بْنُ مُحَمَّدٍ النَّاقِدُ، حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ يُوسُفَ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، حَدَّثَتْنِي عَائِشَةُ، رضى الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ مِنَ الْغَائِطِ قَالَ “ غُفْرَانَكَ ” .
আয়িশাহ (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত:
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন পায়খানা থেকে বের হতেন, তখন বলতেনঃ ‘গুফরানাকা’ (অর্থ: হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা চাই)।
(সুনানে আবু দাউদ, হাদিস নং ৩০)