জরুরি নোটিশ 🔔 নতুন: ২০২৬ সালের সকল শ্রেণির বৃত্তি পরীক্ষা ও গাইড বই প্রকাশিত হয়েছে!

ও আল্লাহ লাখো কোটি শুকরিয়া তোমাকে – মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী

Abswer.com Abswer.com
16 September, 2025
২ মিনিট পড়ার সময়
৯ বার পঠিত

সরাসরি Telegram-এ সকল বই ও সাজেশন পান!

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সবার আগে নতুন বই ও রুটিন ডাউনলোড করুন।

টেলিগ্রামে যুক্ত হোন 🚀

ও আল্লাহ লাখো কোটি শুকরিয়া তোমাকে

✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী


ও আল্লাহ লাখো কোটি শুকরিয়া তোমাকে
পরহেজগার নারী নসল দিয়া
দেখালে এই দুনিয়া আমাকে

এমন মা তুমি আমায় করেছো দান
পালন করে নামাজ রোজা পড়ে আল কোরআন
যেই মা তোমার প্রেমে সবই দিয়েছে সঁপে
দুনিয়া ও আখিরাতে স্বয়ং নিজেকে (ঐ)

দূরে রেখে রং তামাশা তোমায় ভালোবাসে
পরের দুঃখে হয় ব্যথিত সবার সুখে হাসে
গড়তে নিজের জীবন করে অনুসরণ
মা আয়িশা মা ফাতিমা রাবিয়া বসুরীকে (ঐ)

এমন মা দাও আল্লাহ সবার ঘরে ঘরে
যে মায়ের সন্তানেরা তোমার প্রেমে মরে
যে মায়ের সন্তান করবে জানের জান
রহমতলিল আলামিন পেয়ারা রাসূলকে (ঐ)

আল্লাহ তুমি এমন মা কাউকে দিওনা
যে মায়েরা দুনিয়া চিনায়, আখের চিনায় না
নিজে যায় রসাতলে দোযখে দেয় ঠেলে
পরিবার ও আওলাদ সন্তান সন্তুতিকে (ঐ)

টেলিটক ছবি ও স্বাক্ষর রিসাইজার (৩০০×৩০০ ও ৩০০×৮০)
সরকারি চাকরি ও ভর্তির অনলাইন আবেদনের জন্য ছবি ও সইয়ের মাপ ঠিক রাখুন ১০০% নির্ভুলভাবে।
ছবি ও সই রিসাইজ করুন ➜

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *