সূরযি মামা যার কথা শুনে
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
সূর্যি মামা যার কথা শুনে
পূর্ণিমার চাদঁ যার আদেশ মানে
আমি কেন হবনা পাগল সেই নবীর প্রেমে।
আল্লাহুম্মা সল্লে আলা সায়্যেদিনা মুহাম্মাদিন॥ঐ
মওলা আলীর কোলে নবি ঘুমায়
সূর্য ডুবে গেলে আলীর নামায ছুটে যাই
নবির নির্দেশে সূর্য ফিরে আসে আসরে যায় থেমে॥ঐ
পূর্ণিমাতে আবু জাহেল বলে
চাদঁ কে ফেটে দেখাও সত্যি নবি হলে
তর্জনি ইসারায় চন্দ্র ফেটে যায় ধরায় আসে নেমে ঐ
মুক্তি দিয়ে বনের হরিন কে
বাচ্ছার কাছে পাঠায় নিজে বন্দি থেকে
শিকারী অবাক কাফের হতবাক লুটে পড়ে কদমে ঐ
আল্লাহুম্মা সাল্লেআলা সায়েদিনা মুহাম্মাদিন