ওগো মোর দয়াল নবী
✍ মুহাম্মদ মাসুদ রেজা কাদেরী
ওগো মোর দয়াল নবী আমায় ডাকনা
তোমার প্রেমে সদায় আমি হলাম দিওয়ানা
ছোট বেলায় শুনতাম আমি মা জননীর মুখে
দরুদ শরীফ পড়তেন মা আমায় নিয়ে বুকে
মদীনায় যাওয়া আজো আমার হলনা
আরো শুনি প্রাণের নবীর জীবন কাহিনী
উম্মতের মায়ায় কাঁদেন হরদমে তিনি
অদেখা এই প্রেমিক তোমার পুরাও বাসনা
মাসুদ রেজা দিন রজনী দয়ার আশায় থাকে
অপার করুণা করে লওনা একবার ডেকে
পাগল ও প্রেমিকের আরজি কবুল করনা