শান-এ সুলতানে কারবালা
✍ সংকলিত
হে হোসাইন!
নবীজির আওলাদ, সালাম জানাই;মোরা তোমায়
জানিনা কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়,
যে সময় দিল সিমার, তোমার গলায় তলোয়ার চালায়।
তুমি তো ঐ নবীর আওলাদ যিনি দু’জাহানের সরদার,
বানাইল আল্লাহ গোটা মাখলুক যারি ওসিলায় ।
যে গলায় চুমো খেতেন খোদার হাবিব নবী মুস্তফায়,
কিভাবে সেই গলাতে এজিদের দল তলোয়ার চালায়।
যে মাথায় হাত বুলিয়ে ঘুম পড়াতেন আম্মা ফাতেমায়,
কিভাবে সেই মাথা কে নিল তারা তীরের আগায় ।
ছয় মাসের দুধের শিশু আলী আজগর কাতর পিপাসায়,
কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায়।