ওগো নবী কামলিওয়ালা এসো আমার বুকে
✍ মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী
ওগো নবী কামলিওয়ালা এসো আমার বুকে
মদিনা ওয়ালা গো তোমায় রাখবো চোখে চোখে
এ জীবনে সুখে দুঃখে তোমায় আমি চাই
মরণ কালে যেন তোমার দেখা পাই ।ঐ
ধরে তোমারি চরণ, সপেঁ দেব তন ও মন
আশা নিয়ে বসে আছি
তুমি আমার প্রিয়জন, দো-জাহানের আপনজন
তোমায় ছাড়া কেমনে বাঁচি
যতদিন আছে জীবন, তোমাকে যে প্রয়োজন
হয় যেন গো মোর মরণ, সোনার মদিনায় ।ঐ
সাকারাতের বিছানায় ছটফট করব পিপাসায়
থাকবে না কেউ যখন পাশে
বন্ধু বান্ধব বাপে মায়, করবে শুধু হায়রে হায়
আজরাইল যখন কাছে আসে
মদিনা থেকে এসে, আমারই পাশে বসে
দিও গো মুচকি হেসে, কলেমা পড়ায় ।ঐ
কবরে আর হাশরে গুনাহগারদের কাতারে
ঘুরবো যখন আমি একা
মিজানের পাল্লার ধারে, পুলসিরাতের উপরে
পায় যেন গো তোমার দেখা
গরম ঘামের সাগরে, সবাই যখন সাতারে
কামলিওয়ালার চাদরে, একটু দিও ঠাঁই ।ঐ
আস্ সালাতু আলাইকা ইয়া রাসূলাল্লাহ্
আস্ সালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ্