সাগর থেকে মুক্তা এনে মালা গাঁথিবো
✍ মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
সাগর থেকে মুক্তা এনে মালা গাঁথিবো
সেই মালা হুজুর কিবলার গলায় পড়াবো
নূরানী চেহেরা দেখে প্রানটা জুড়াবো
আয়রে মুক্তা গভীর হতে সাগরের কিনারে,
মনের সুখে গাঁথবো মালা, নিয়ে আমি তোরে
তোরে আমি মনের মতো সাঁজিয়ে নিবো (ঐ)
পরিয়ে দিয়ে তোরে আমি মুর্শিদের ঐ গলে
বসে যাবো তখন আমি তারই চরণ তলে
তাঁহার নূরানী হাতে চুমু খেয়ে নিবো (ঐ)
দিবা রাত্রি আমি তাঁহার প্রেমেতে জ্বলি
নিতে তাহার নূরানী কদমের ধুলি
সেই ধুলি নিয়ে আমি চোখে মাখিবো (ঐ)