পৃথিবীতে যাকে যার লাগেনা ভালো
✍ মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
পৃথিবীতে যাকে যার লাগেনা ভালো,
সে যেন নয়ন থাকতে হারালো আলো॥
মা বাবা কত যে আপন,
সে বুঝে যার আছে সত্যিকারের মন
মায়ের মন জুড়ে যে আঘাত দিলো
সে যেন নয়ন থাকতে হারালো আলো। ঐ
মা হলো রবির মতন,
তবে যার আলো দিনে যেমন রাতেও তেমন
সেই আলোর মর্ম যে না বুঝিলো।
সে যেন নয়ন থাকতে হারালো আলো। ঐ
মা হলো এমন এক রতন
যেই রতনের মূল্য দেয়ার নেই কেহ এমন
সেই অমূল্য রতন যে হারালো
সে যেন নয়ন থাকতে হারালো আলো। ঐ